যুবদল নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ তুলে সড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে ককটেল ও পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। তিনি এ হামলার জন্য স্থানীয় নাগরিক ঐক্যের নেতাকর্মীদের দায়ী করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার আমতলি দেওয়ানপাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রায় আধা ঘণ্টা আমতলি এলাকায় বগুড়া-জয়পুরহাট সড়ক অবরোধ করেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, হামলার শিকার ওই নেতা কয়েকজনের নাম বলেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়। নাগরিক ঐক্যের নেতারা দাবি করেন, ছাত্রদল নেতার হামলায় তাদের উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম মরণাপন্ন। সবাই তাকে ঢাকায় রেফার্ড করা নিয়ে ব্যস্ত। তাই হামলার সঙ্গে তাদের কেউ জড়িত নন। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের ঘটনা।

অভিযোগে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ৪/৫টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত উপজেলার আমতলি দেওয়ানপাড়া এলাকায় শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে আসে। তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা হামলা করে। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বাড়ির লোকজন পালিয়ে যান।

যুবদল নেতা রনি দাবি করেন, নাগরিক ঐক্যর নামধারী নেতা অমিত, বিদ্যুৎ, এনামুল হক সরকার, পিয়াল, সাগর ও খোকনের নেতৃত্বে ৮/১০ জন দুর্বৃত্ত তার বাড়িতে হামলা করে। তারা ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপের পর হকিস্টিক দিয়ে তাকে মারধর করে। এতে তার বাঁ হাত ভেঙে যায়। পেট্রোল বোমা থেকে তার বাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পুলিশ এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

তবে তিনি আহত অবস্থায় কোথায় চিকিৎসা নিয়েছেন তা কেউ জানাতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, পুরো ঘটনা সাজানো; যুবদল নেতা রনি আহত হননি।

এদিকে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে হামলার প্রতিবাদে তার দলের নেতাকর্মীরা আমতলী এলাকায় প্রায় আধা ঘণ্টা বগুড়া-জয়পুরহাট সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ঘটনাস্থলে এসে নেতাকর্মীদের শান্ত করেন। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের নিয়ে নাগরিক ঐক্য নামধারীরা এ হামলায় জড়িত। বিএনপির ঘাঁটি শিবগঞ্জে আওয়ামী লীগের দোসরদের ঠাঁই হবে না।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি