ঢাকার বাসার সামনে থেকে নিখোঁজ হয়ে লাশ মিললো সিরাজগঞ্জের ধানক্ষেতে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪

সিরাজগঞ্জের রায়গঞ্জের নিঝুড়ী এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাতনামা মরদেহের পরিচয় পাওয়া গেছে। উদ্ধার হওয়া নিহত কামাল হোসেন চঞ্চল (৩০) বরিশালের গৌরনদী উপজেলার নলছিরা ইউনিয়নের পিঙ্গলাকাঠ গ্রামের ব্যাপারী বাড়ির শাহজাহান ব্যাপারীর ছেলে। তিনি ঢাকার ধানমন্ডি ৭ নম্বর রোডের কেএফসির সামনে রিজিয়া বেগম নামক নিজ বাসায় থাকতেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘সোমবার সকালে উপজেলার নিঝুড়ী এলাকার তালতলা ব্রিজের নিচে ধানক্ষেতে ওই যুবকের মরদেহ পড়েছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক নাম-পরিচয় না পাওয়ায় প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেওয়া হয়।’

এর আগে, গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন।

ওসি আরও বলেন, ‘রবিবার রাত সোয়া ১০টার দিকে কামাল হোসেন চঞ্চল ঢাকার নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে তার স্ত্রী কামরুন্নাহার সূচনা ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে কামাল হোসেন চঞ্চলকে হত্যার পর ওই ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়েছিল।’

নিহতের চাচাতো ভাই সরোয়ার ইসলাম বলেন, ‘চঞ্চল ঢাকার বাসার সামনে মোবাইল সরঞ্জামের ব্যবসার পাশাপাশি একটি সমবায় সমিতি পরিচালনা করতো। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং মরদেহ কেন সিরাজগঞ্জের ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ নিহতের মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হবে।’

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্বজনরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি