বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান থাকায় জেলা খাদ্যনিয়ন্ত্রক প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫

বগুড়ায় খাদ্য বিভাগের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান থাকায় জেলা খাদ্যনিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। জাতীয় একটি দৈনিকে রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সদ্য সাবেক খাদ্যনিয়ন্ত্রক রাজু তাকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়ার খাদ্য বিভাগ ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা বস্তায় এখনও চাল বিতরণ করছে বলে অভিযোগ ওঠে। জাতীয় একটি দৈনিকে গত ২৬ ফেব্রুয়ারি ‘ফ্যাসিস্টের মায়া কাটেনি বগুড়া খাদ্য বিভাগের’ শিরোনামে রিপোর্ট প্রকাশ হয়।

তবে ওই বস্তা কোথায় ও কখন ব্যবহার হয়েছে সে ব্যাপারে কোন উল্লেখ করা হয়নি। বস্তার গায়ে ২০১৭-২০১৮ সাল লেখা রয়েছে। এ রিপোর্টের প্রেক্ষিতে বগুড়া জেলা খাদ্যনিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদফতরে সংযুক্ত করা হয়।

বুধবার নেওয়া ওই সিদ্ধান্তের পর মন্ত্রণালয় একজন যুগ্ম সচিবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয় সারা দেশে কোনও ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে।

বগুড়া জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের সূত্র জানায়, খাদ্য অধিদফতর ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা স্লোগানের বস্তা ব্যবহার না করতে ও কালি দিয়ে মুছে দেওয়ার জন্য নির্দেশনা দেয়। নির্দেশ অনুসারে কালি দিয়ে বস্তার স্লোগানটি মুছে চাল বিতরণ করা হয়েছে।

বগুড়ার সদ্য সাবেক জেলা খাদ্যনিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু জানান, তাকে খাদ্য অধিদফতরে সংযুক্ত করার চিঠি পেয়েছেন। তিনি দাবি করেন, জাতীয় ওই দৈনিকে গত ২০১৭ ও ২০১৮ সালের বস্তার ছবি দিয়ে রিপোর্ট করা হয়েছে। বর্তমানে সাবেক সরকারের স্লোগান লেখা কোনও বস্তা গুদামে অবশিষ্ট নেই। রিপোর্টে দেওয়া বস্তাগুলোর ছবি কোথা থেকে ও কবে তোলা সে সম্পর্কে কিছু লেখা হয়নি।

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে এ রিপোর্ট অপ্রত্যাশিত ও মনগড়া। সুষ্ঠু তদন্ত হলে এর সত্যতা প্রকাশ হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের