মধ্যরাতে সড়কে গাছ ফেলে ডাকাতি, গাড়ির সংখ্যা নিয়ে বিভ্রান্তি

পাবনা প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ১২:৫০ আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২:৫৭

পাবনার সাঁথিয়া উপজেলায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বেশ কিছু গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় নির্দিষ্ট গাড়ির সংখ্যা জানা যায়নি। পুলিশ ও ভুক্তভোগীর কথায় গাড়ির সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাবনা-সাঁথিয়া মহাসড়কের ছেচানিয়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মধ্যরাত দুই-তিনটার দিকে গাছে গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটক ও গাড়ির সংখ্যার ব্যাপারে তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়ে সাত-আটটা গাড়ি পেয়েছিলাম। এটি মহাসড়ক নয়, আঞ্চলিক সড়ক। এই সড়কে এত রাতে ৩০-৪০টা গাড়িই চলে না। এখনও কাউকে আটক করা হয়নি।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ‘ভ্যান, নসিমন, করিমন, বাস, ট্রাকসহ ছোট-বড় সব ধরনের গাড়িতে ডাকাতি হয়েছে। আমাদের দেখামতে আনুমানিক ৩০-৪০টা গাড়ি হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ৫ জন গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি