বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ বলে তোপের মুখে কনকচাঁপা, ‘সরি’ বলে রক্ষা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১১:৫৪ আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১১:৫৪

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির সাবেক একটি কমিটিকে ‘পকেট কমিটি’ বলে নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা। পরে অবশ্য ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন তিনি।

বুধবার (৫ মার্চ) দুপুরে আলম চৌরাস্তায় উপজেলা বিএনপি আয়োজিত সিরাজগঞ্জ-১ কাজীপুর সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুত কমিটির আলোচনা সভায় ওই মন্তব্য করেন কনকচাঁপা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তেজিত হয়ে ওঠেন দলের উপস্থিত নেতাকর্মীরা। পরে ‘সরি’ বলে নেতাকর্মীদের কাছ থেকে রক্ষা পেয়েছেন কনকচাঁপা।

এ সময় অন্য নেতারা মাইক হাতে নিয়ে নেতাকর্মীদের শান্ত করেন। পরে কনকচাঁপা বক্তব্য না দিয়েই মঞ্চে বসে থাকেন। শেষে প্রাইভেটকারে করে সভাস্থল ত্যাগ করার সময়ও, কিছু নেতাকর্মীকে আাবারও কনকচাঁপাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান বলেন, ‘বক্তব্য চলাকালে কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা একপর্যায়ে বেফাঁস একটি কথা বলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক কমিটিকে পকেট বলে ফেলেন। এ সময় নেতাকর্মীরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দেন। পরে নেতাকর্মীদের শান্ত করা হয়।’

সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা ও রকিবুল করিম খান পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
শিশুসন্তানকে নিয়ে বাজারে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, পথে থামিয়ে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ