বাবা-ছেলে মিলে কিশোরীকে ধর্ষণ, ছেলে গ্রেফতার, বাবা পলাতক

রাজশাহী প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ২০:৪২আপডেট : ১১ মার্চ ২০২৫, ২০:৪২

বগুড়া সদরে প্রতিবেশী কিশোরীকে (১৪) ধর্ষণের পর রাজশাহীতে পালিয়ে এসে র‌্যাবের হাতে ধরা পড়েছে নাড়ু গোপাল (৩২) নামের এক মুদি দোকানি। এখনও অভিযুক্ত তার বাবা তুলসী দাস (৬০) পলাতক রয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি বিকালে ঘটে এমন ঘটনা। চাঞ্চল্যকর এ ঘটনার পর রাজশাহীতে গ্রেফতার হয় নাড়ু গোপাল। তার বাড়ি বগুড়া সদরে। 

র‍্যাব জানায়, কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি নাড়ু গোপাল বলেছিল, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এই কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এরপর দোকানি চলে গেলে তার বাবা এসেও ওই কিশোরীকে ধর্ষণ করে। 

র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-১২ ও র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির যৌথ দল সোমবার (১০ মার্চ) রাত ১১টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ হাশিমপুর গ্রাম থেকে নাড়ু গোপালকে গ্রেফতার করে। মঙ্গলবার (১১ মার্চ) র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২৫ ফেব্রুয়ারি বিকালে মুদি দোকানি নাড়ু গোপাল কৌশলে ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর ধর্ষণ করে। নাড়ু গোপাল চলে যাওয়ার পর তার বাবা তুলসী দাস ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে আবার ধর্ষণ করে। সন্ধ্যার পর ওই কিশোরীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

র‍্যাব আরও জানায়, ওই কিশোরী বাড়ি গেলে তার মা তাকে অসুস্থ অবস্থায় দেখেন। তখন কারণ জানতে চাইলে কিশোরী মাকে ঘটনা খুলে বলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণের মামলা করেন। তখন থেকেই পলাতক ছিল নাড়ু গোপাল। গ্রেফতার আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী