‘দুদক কোনও অফিসে গেলে তা আমাদের জন্য সম্মানজনক নয়’

রাজশাহী প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ২১:১৯আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২১:১৯

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ‘দুদক কোনও অফিসে গেলে তা আমাদের জন্য সম্মানজনক নয়। সব দফতরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ও বিধি-বিধান অবহিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার অফিস সভাসমূহ আয়োজন করে।

সভায় আজিম আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দফতরের প্রতিনিধির কাছে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া, সময় ও কার্যপদ্ধতি জানতে চান। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দফতরের প্রতিনিধিকে শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় বিভাগীয় কমিশনার অন্যান্য দফতরের আওতাধীন জেলা ও উপজেলা কার্যালয়ের সরকারি সেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দফতরের প্রতিনিধি তাদের দফতরে প্রাপ্ত অভিযোগ ও তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদন নিষ্পত্তির তথ্য উপস্থাপন করেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার আক্তার জামিল ও হাবিবুর রহমানসহ রাজশাহী বিভাগের বিভাগীয় দফতরসমূহের প্রধান ও প্রতিনিধিরা বক্তৃতা করেন।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি