দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৫, ১০:১৯ আপডেট : ০৮ মে ২০২৫, ১১:২১

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির নেতাকর্মীদের অনেকেই দেশ ছেড়েছেন। এতদিন দেশে থাকলেও এবার আওয়ামী লীগ সরকারের দুইবারের রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়লেন।

বুধবার দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন বলে নিশ্চিত হওয়া গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। 

সূত্রটি জানিয়েছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। 

/ইউআই/আইএ/এমএস/
সম্পর্কিত
শাহজালালে ৯ কেজি স্বর্ণ উদ্ধার: ২ বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
সর্বশেষ খবর
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
চরিত্রের বাইরে ক্যারি ব্র্যাডশের সেই পোশাক কখনো পরেননি সারা জেসিকা পার্কার
দুবাইয়ে গেলে খালি পায়ে কেন হাঁটেন এবাদত? 
দুবাইয়ে গেলে খালি পায়ে কেন হাঁটেন এবাদত? 
জেলার মানচিত্র শেয়ার করছেন অনেকেই, এই ট্রেন্ডের নেপথ্যে কী
জেলার মানচিত্র শেয়ার করছেন অনেকেই, এই ট্রেন্ডের নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত