সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ২২:৪৯আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২২:৪৯

পাবনার ঈশ্বরদী থেকে জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মাহজেবীন শিরিন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের মেয়ে। সেইসঙ্গে তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদের স্ত্রী। শিরিন পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

পুলিশের দাবি, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

ওসি বলেন, ‘শিরিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে মাঝেমধ্যে ঈশ্বরদীতে আসতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারের পর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী