নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ০৯:২১ আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৩০

বগুড়ার সোনাতলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ও তার স্বজনদের বিরুদ্ধে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার পেতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

তার অভিযোগ, বাড়ির সামনে চরপাড়া-হুয়াকুয়া সড়কের পূর্ব পাশে প্রায় পাঁচ শতক জমিতে মসজিদ নির্মাণের জন্য মাটি ভরাট শুরু করেন। একই গ্রামের তোতা তরফদারের ছেলে জোড়গাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন হাসান লিমন ও মৃত আবদুল খালেকের ছেলে শ্যামল মিয়া এতে বাধা দেন। এ ছাড়া তিনি ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি শনিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তুহিন হাসান লিমন তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করে বলেন, ‘আমার পুরো পরিবার বিএনপির রাজনীতি করেন। সাবেক সরকারের সময় পরিস্থিতির কারণে ছাত্রলীগে গিয়েছিলাম। সেই কমিটি এখন আর নেই।’

তিনি আরও জানান, জমিটি তাদের বাপ-দাদার। আদালতে স্থিতাবস্থা থাকা ধান লাগানো জমিতে মসজিদ নির্মাণের চেষ্টা করা হচ্ছে। গ্রামবাসীরা দুপক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বললে তার দাদির ভাই মোজাম্মেল হক উপস্থিত হননি। অথচ অন্যায়ভাবে পরিবারের ছোটদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। থানা পুলিশে অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী বলেন, ‘অভিযোগের কপি হাতে পেলে তদন্তসাপেক্ষে মসজিদ নির্মাণে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি