ওসির বিরুদ্ধে ডেভিল হান্টের ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১০:৪৮আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০:৪৮

বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্টের ভয় দেখিয়ে ঘুষ আদায় ও নাশকতার মামলার আসামিদের সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলেও মিলছে না প্রতিকার।

একটি নাশকতার মামলার বাদী ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান এ অভিযোগ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান দাবি করেন, তিনি কোনও অনৈতিক কাজের সাথে জড়িত নন। শ্রমিক দল নেতার কথামতো না চলা ও তাকে অনৈতিক সুবিধা না দেওয়ায় তিনি তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। সুষ্ঠু তদন্ত হলে এর সত্যতা মিলবে।

অভিযোগে জানা গেছে, গত বছরের ২৫ আগস্ট বগুড়ার আদমদীঘিতে বিএনপি দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান এ ব্যাপারে আদমদীঘি থানায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ১২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

শ্রমিক দল নেতা অভিযোগ করেন, তার মামলার আসামিদের গ্রেফতারে কোনও তৎপরতা নেই। ওসি ও তার সহযোগী এসআই আনিসুর রহমান আসামিদের কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছেন। ফলে আসামিরা প্রকাশ্যে চলাফেরা করার সুযোগ পাচ্ছে। এ ছাড়া বিত্তশালীদের অপারেশন ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। স্বৈরাচার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি ওসিকে অবহিত করলে তিনি সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না। এতে তার ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন ও দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

আসামিরা গ্রেফতার না হওয়ায় তিনি (শ্রমিক দল নেতা) নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। তাই ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শ্রমিক দল নেতা মিজানুর রহমান গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরও ওসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মিজানুর রহমান অবিলম্বে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, তিনি আদমদীঘি থানার ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ঢাকার সাত থানায় গ্রেফতার ১৫ 
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ঢাকায় ২৪ ঘণ্টায় নারীসহ গ্রেফতার ১৮
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ ঢাকার পাঁচ থানায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে