মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হাসপাতালে একজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১৫:২৫ আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৫:২৫

নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচিতে দুপক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের একজন নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) ইফতারের পরেই উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে নির্মাণকাজ চলছে। এজন্য এলাকাবাসীর নিকট থেকে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল শুরু হয়।

এরই জের ধরে শনিবার ইফতারের পরে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ৮ জন আহত হয়। এদের মধ্যে কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী গুরুতর আহত হয়। রবিবার (১৬ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া উভয়পক্ষের আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আজ সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি