খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ, গ্রেফতার আসামি কারাগারে

বগুড়া প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৪:৫৩ আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৪:৫৩

বগুড়ার কাহালুর আড়োলা আবাসন প্রকল্পের ব্যারাকে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও সমবয়সী অপর শিশুকে ধর্ষণচেষ্টার মামলার আসামি নুর ইসলাম (৪০) ধরা পড়েছে। ডিবি ও কাহালু থানা পুলিশ রবিবার রাতে উপজেলার পাইকর ইউনিয়নের শাহানাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে একমাত্র ওই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, অভিযুক্ত দিনমজুর নুর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা মৃত হবিবর রহমানের ছেলে। গত ১২ মার্চ বেলা ১১টার দিকে প্রতিবেশী দুই শিশু আবাসন প্রকল্পে তাদের বাড়ির সামনে খেলাধুলা করছিল। তাদের কর্মজীবী বাবা ও মা কাজে বাইরে ছিলেন। এ সুযোগে নুর ইসলাম খাবারের প্রলোভনে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর এক শিশুকে ধর্ষণ ও অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়।

এ ছাড়া এ কথা কাউক জানালে তাদের হত্যার পর লাশ টয়লেটে ফেলে দেওয়ার ভয় দেখানো হয়। ধর্ষণের শিকার শিশুর পরদিন রক্তক্ষরণ ও অপরজনের শরীরে জ্বর আসে। এতে শিশু দুটির পরিবার টের পেলে অভিযুক্ত নুর ইসলাম পালিয়ে যায়।

ধর্ষণের শিকার শিশুর মা ১৪ মার্চ রাত ১২টা ২৫ মিনিটে কাহালু থানায় নুর ইসলামের বিরুদ্ধে মামলা করেন। রাত ৩টার দিকে কাহালু থানা পুলিশ নির্যাতনের শিকার দুই শিশুকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার জানান, মামলার পর থেকে আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করা হয়। ডিবি ও কাহালু থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপনে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের শাহানাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত দুই শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার আসামি নুর ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সোমবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি