বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১৫:০১ আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৫:০১

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬৩) ও তার ছেলে সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ (৪০) গ্রেফতার হয়েছেন। বগুড়া ডিবি পুলিশের একটি দল শুক্রবার (১১ এপ্রিল) রাতে ডিএমপির মোহাম্মদপুরের আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

বগুড়া ডিবি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ধরপাকড়, বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরুর পর কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ এলাকা থেকে পালিয়ে যান। এ সময় হেলাল কবিরাজের বিরুদ্ধে হত্যাসহ ৫টি ও সুরুজের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা হয়।

ডিবি পুলিশের একটি চৌকস দল গোপনে খবর পেয়ে শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কাহালু উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল কবিরাজ কাহালু পৌরসভার দুবারের নির্বাচিত মেয়র ও ছেলে সহসভাপতি সুরুজ কবিরাজ দুবারের কাহালু উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, তাদের বগুড়ায় আনার পর আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি