ছেলেধরা সন্দেহে নারীকে গণপিটুনি, শিশু উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২১:৪৭আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:৫৩

গণপিটুনি সিরাজগঞ্জের শাহজাদপুরে ছেলেধরা সন্দেহে তাসলিমা খাতুন (৪০) নামে এক নারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। আটক নারী সিরাজগঞ্জ সদরের চন্ডিদাসগাতি ধোপাপাড়ার বাসিন্দা। মঙ্গলবার সকালে পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানান, গণপিটুনির আগে তার কাছ থেকে জোবায়ের হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। শিশুটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের কালু মন্ডল ও সাজলিনা দম্পতির একমাত্র সন্তান।
জানা যায়, মানত পূরণ করতে মঙ্গলবার শিশুকে নিয়ে মা সাজলিনা শাহজাদপুরের হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনীর মাজারে যান। এসময় তসলিমা খাতুনের সঙ্গে সাজলিনার পরিচয় ঘটার পর তাসলিমার কাছে শিশুকে রেখে ওজু করতে যান সাজলিনা। ফিরে তাসলিমা ও শিশু জুবায়েরকে খুঁজে না পাওয়ায় মাজারের মাইকে শিশু নিখোঁজের খবর প্রচার করা হয়।
একপর্যায়ে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শিশু জুবায়েরসহ স্থানীয়রা ওই নারীকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, উদ্ধার হওয়া শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটক তাসলিমা শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান শাহজাহান আলী।
/এসএনএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের