তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২২:১৬আপডেট : ২২ মার্চ ২০১৬, ২২:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বলিং অ্যাকশন অবৈধ ঘোষণার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা এ মানববন্ধন পালন করেন।
এসময় তাদের হাতে আইসিসির বিরুদ্ধে লেখা বিভিন্ন প্ল্যাকাড দেখা যায়। প্ল্যাকাডে লেখা ছিল- ‘সেম অন আইসিসি’, ‘আইসিসি আর কত প্রতিভা নিয়ে খেলবি, আর কত প্রতিভা ধ্বংস করবি’, ‘এক দফা এক দাবি, ব্যাক তাসকিন ব্যাক সানি’, ‘৭১-এ হারিনি এবারও হারবো না, তাসকিন ও সানিকে হেরে যেতে দেব না’।
মানববন্ধন শেষে প্রতিবাদী মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
গত সোমবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ক্রিকেট ভক্ত শিক্ষার্থীদের ব্যানারে মানবন্ধন করে শিক্ষার্থীরা।

গত ১৯ মার্চ বায়ো-মেকানিক্যাল পরীক্ষায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধরা পড়ায় বাংলাদেশের এ দুই ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। ফলে বোলিং অ্যাকশন পরিবর্তন না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে এ দুই বাংলাদেশী ক্রিকেটার।

/এসএস/এসএনএইচ/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী