সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগ, করা হয়েছে অস্ত্রোপচার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ১৫:৩২আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৫:৩২

সপ্তম শ্রেণির ছাত্রীকে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় মার্কেটের ভেতরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক এসএসসি শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

জানা গেছে, স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ওই কিশোরের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই জনের নামে মামলা করেছেন।

বুধবার (১৬ এপ্রিল) সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগ এনে স্কুলছাত্রীর বাবা মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ওই ছাত্রী সলঙ্গার একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। গত ১৩ এপ্রিল একই বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী (কিশোর) তাকে পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায়। পরে মার্কেটের একটি কক্ষে ধর্ষণ করে। এরপর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সোমবার রাত ৩টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাকিবুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে তার পরিবার হাসপাতালে ভর্তি করেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচার করে দুটি সেলাই দেওয়া হয়েছে। শরীরে দুই ব্যাগ রক্তও দেওয়া হয়েছে। বর্তমানে সুস্থ আছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী