কথা-কাটাকাটির জেরে যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১৫:২৪ আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বিপুল শেখ (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল ওই মহল্লার মাজেদ আলীর ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, বিপুল তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিলেন। এতে একই মহল্লার শহিদুল ইসলাম ও তার লোকজন বাধা দেন। পরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিপুলকে তারা হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। এরপর রাত ১১টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
স্ত্রী ও তিন সন্তানকে কুপিয়ে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি