স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা

রাজশাহী প্রতিনিধি
০২ মে ২০২৫, ১৪:৪১আপডেট : ০২ মে ২০২৫, ১৪:৪১

রাজশাহীতে হাসান আলী (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েও আহত করেছে। বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান আলী রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি নগরীর বুধপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাসমত আলী। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসান আলীর ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কবজির রগ কেটে গেছে। এ ছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।

রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ঘটনার সময় হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওসি আব্দুল মালেক আরও জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। তবে শুক্রবার (২ মে) দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মারা গেছেন
স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি থেকে ৪৫০ বস্তা সার জব্দ
স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি