প্রধান শিক্ষককে পেটানো সেই ছাত্রের জামিন হয়নি

বগুড়া প্রতিনিধি
০৬ মে ২০২৫, ২১:৩৬আপডেট : ০৬ মে ২০২৫, ২১:৩৬

বগুড়ার আদমদীঘির কৈকুড়ি রহিম-মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানকে মারধরের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রের জামিন নামঞ্জুর করা হয়েছে। বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে যশোরের পুলেরহাটে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তার বাবা, মা ও ফুফু স্কুলের সহকারী শিক্ষককে জামিন দিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) বিকালে কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন এ তথ্য দিয়েছেন।

মামলা ও আদালত সূত্র জানিয়েছে, বগুড়ার আদমদীঘির কৈকুড়ি রহিম-মজিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্র ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করে। শাসন করলে সে ক্ষিপ্ত হয়ে অফিসে ঢুকে প্রধান শিক্ষককে হুমকি দিয়ে চলে যায়। প্রধান শিক্ষক আতিয়ার রহমান বিষয়টি নিয়ে সব শিক্ষকের সঙ্গে আলোচনা করেন। সেখানে ওই ছাত্রের ফুফু সহকারী শিক্ষকও উপস্থিত ছিলেন। ওই শিক্ষক বিষয়টি বাড়িতে গিয়ে জানালে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়।

গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে প্রধান শিক্ষক কালাইকুড়ি গ্রামের বাড়ি থেকে বের হয়ে পুকুরে মাছের খাবার দিতে যান। এ সময় ওই ছাত্র তার মায়ের সামনে তাকে মারধর করে। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এ বিষয়ে পরদিন প্রধান শিক্ষকের স্ত্রী আম্বিয়া আক্তার আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে রহিম-মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানকে হত্যার উদ্দেশে মারধরের ঘটনায় জড়িত শিক্ষার্থী ও অন্যদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

গত সোমবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে শিক্ষার্থীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া তার বাবা, মা ও অন্তঃসত্ত্বা সহকারি শিক্ষিকা ফুফুর জামিন আবেদন মঞ্জুর করেন।

বগুড়া কারাগারের জেলার জানিয়েছেন, বুধবার ওই ছাত্রকে যশোরের পুলেরহাটে শিশু কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস: কারাগারে পিএসসি কর্মকর্তা কৌশিক দেবনাথ
জামায়াতপন্থি আরও ৭ আইন কর্মকর্তার পদত্যাগ
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস