ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছয় জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
১৮ মে ২০২৫, ০৯:০৭ আপডেট : ১৮ মে ২০২৫, ০৯:০৭

বগুড়ার সোনাতলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে (৪০) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কোড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাড়ির লোকজন অভিযুক্ত দাদন ব্যবসায়ী তারু মিয়া ইস্রাফিলকে আটক করলে তার স্বজনরা এসে মারপিট করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

নির্যাতনের শিকার ওই নারী শনিবার (১৭ মে) সোনাতলায় থানায় তিন জনের নাম উল্লেখ করে ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, বগুড়ার সোনাতলা উপজেলার দাদন ব্যবসায়ী তারু মিয়া ইস্রাফিল (৬০) প্রতিবেশী এক গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার রাতে বাড়িতে ওই নারীর স্বামী না থাকার সুযোগে ইস্রাফিল ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে স্বজনরা ছুটে এসে ইস্রাফিলকে আটক করে। তখন তার ছেলে আবদুর রহিম, বন্ধু তাজুল ইসলাম ও অন্যরা এসে মারপিট করে ইস্রাফিলকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে ধর্ষণের শিকার গৃহবধূ শনিবার সোনাতলা থানায় ইস্রাফিল ও তার ছেলেসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এদিকে তারু মিয়া ইস্রাফিলের ছোট ভাই মঞ্জু মিয়া দাবি করেন, এ ধর্ষণের অভিযোগটি সাজানো নাটক। তার বড় ভাই ইস্রাফিলের বয়স প্রায় ৬০ বছর। পারিবারিক শত্রুতার জেরে তার ভাইকে ফাঁসাতে ধর্ষণের মিথ্যা মামলা করা হয়েছে।

শনিবার বিকালে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, ধর্ষণের ঘটনার পর বাড়ির লোকজন আসামি ইস্রাফিলকে আটক করেন। এ সময় তার ছেলে ও অন্যরা এসে মারপিট করে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এ কারণে ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষণের শিকার গৃহবধূকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি