মুরগিবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 
২৮ মে ২০২৫, ২২:৪৩ আপডেট : ২৮ মে ২০২৫, ২২:৪৩

সিরাজগঞ্জের কামারখন্দে মুরগিবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মদিনা স্পিন মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সেনগাতী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম (২৩), একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২৪) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তিন জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ‘ভদ্রঘাট এলাকায় একটি মোটরসাইকেলে করে তিন যুবক নলকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী মুরগিবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন যুবক মারা যান। লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে: ‘স্মরণ নয়, এবার চাই কার্যকর পদক্ষেপ’
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মাদ্রাসাশিক্ষকের
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ