শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ছবি ফেসবুকে আপলোডের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
২৫ মার্চ ২০১৬, ০৫:১৪আপডেট : ২৫ মার্চ ২০১৬, ০৫:১৯

রাজশাহীর বাগমারার পীরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ছাত্রীদের ছবি ফেসবুকে আপলোড  করার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় বিদ্যালয়ের চার শিক্ষার্থী বাদী হয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।  অভিযোগ পাওয়ার পরে বিষয়টি সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যক্ষ ও সভাপতিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ছবি ফেসবুকে আপলোডের অভিযোগ

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কিছু দিন আগে সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ওই স্কুলের চারজন ছাত্রীর ছবি মোবাইল ফোনে তুলে ফেসবুকে আপলোড করেন। ফেসবুকে ছাত্রীদের ছবিগুলোতে দেখে বিরূপ ধরনের মন্তব্য আসতে থাকে। এ ঘটনা আশেপাশে ছড়িয়ে পড়লে স্কুলে যাওয়া-আসার পথে মানুষেরা ওই ছাত্রীদের উদ্দেশে অশালীন কথা বলতে থাকে। এ কারণে ওই ছাত্রীরা আর বিদ্যালয়ে যাতায়াত করতে পাছেন না। ছাত্রীদের পরিবারের লোকজন জানতে পেরে ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের অধ্যক্ষকে অবহিত করেন। অধ্যক্ষ ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার ওই চার ছাত্রীসহ তাদের অভিভাবকেরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

এ ব্যাপারে বাগমারার পীরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয় কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ পেলে যথাযথ প্রক্রিয়ার মাধামে সিদ্ধান্ত নেওয়া হবে।

ছাত্রীদের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়ে ছাত্রীরাই তাদের ছবি তুলে ফেসবুকে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সে কারণে ছবিগুলো ফেসবুকে আপলোড করা হয়েছিল।  

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী