দুই কিলোমিটার এলাকা ঘিরে বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ ৯ জন আটক

বগুড়া প্রতিনিধি
২৯ মে ২০২৫, ১৯:১৪আপডেট : ২৯ মে ২০২৫, ১৯:১৪

বগুড়া শহরের চিহ্নিত মাদক ঘাঁটি চকসূত্রাপুর হরিজন কলোনিতে সেনাবাহিনীর সদস্যরা মাদকবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছেন। বুধবার রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় দুই কিলোমিটার এলাকা ঘিরে শতাধিক বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা। আটক করা হয়েছে, এক নারীসহ নয় জনকে।

অভিযান সূত্র জানায়, সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে অর্ধ শতাধিক সেনাসদস্য বুধবার রাত পৌনে ২টার দিকে শহরের চকসুত্রাপুর কসাইপাড়া কলোনিতে অভিযান শুরু করেন। এর আগে, প্রায় দুই কিলোমিটার এলাকা ঘিরে ফেলা হয়। বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত চলা কয়েক ধাপের অভিযানে প্রায় প্রতিটি বাড়িতে মাদক পাওয়া যায়।

অভিযান টের পেয়ে অনেকে বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে যায়। সেনা সদস্যরা তালা ভেঙে মাদক উদ্ধার করেন। প্রাথমিক গণনা অনুযায়ী, অভিযানে তিন হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা হয়েছে, ৩০টি চাপাতি, চাকু, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ছাড়া মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা।

অভিযানে আটক করা হয়েছে এক নারী মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ নয় জনকে।

এদিকে, বৃহস্পতিবার সকালে উদ্ধার করা মাদকদ্রব্য ও আটকদের সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

অভিযানে অংশগ্রহণকারীরা জানান, এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী