ঘুমন্ত অবস্থায় নিখোঁজ, কচুরিপানায় মিললো শিশুর লাশ

পাবনা প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১৬:৪০ আপডেট : ০১ জুন ২০২৫, ১৬:৪০

পাবনার চাটমোহরে বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয় পাঁচ মাস বয়সী শিশু সোহাগী রানী মণ্ডল। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের বড়াল নদীর কচুরিপানার ভেতর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। শনিবার (৩১ মে) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জলেশ্বর মণ্ডলপাড়া গ্রামে।

শিশুটির মা শ্রাবন্তী রানী মণ্ডল সকাল ৬টার দিকে মেয়েকে ঘুম পাড়িয়ে গরুর জন্য খড় আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান মেয়েটি বিছানায় নেই। তিনি আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন এবং পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে চারদিকে খোঁজ শুরু করেন। সকাল ৭টার দিকে বাড়ির পাশের বড়াল নদীর পাড়ে কচুরিপানার ভেতর ছোট্ট সোহাগীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শিশুটির বাবা কমল মণ্ডল মনে করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, ‘আমার মেয়েকে কেউ ঘর থেকে চুরি করে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আমি আমার নিষ্পাপ সন্তানের হত্যার বিচার চাই।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ‘শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শিশুটির বাবা একটি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি