বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট সুপারভাইজার নিহত

বগুড়া প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ০৮:২৬আপডেট : ০৪ জুন ২০২৫, ০৮:২৬

বগুড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তিনি এএইচ খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের বগুড়া অফিসের ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল ইসলাম (২২)।

গত রবিবার মধ্যরাতে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকায় প্রতিষ্ঠান থেকে বের হয়ে গন্ডগ্রামে ভাড়ার বাসাতে যাওয়ার পথে তিনি আক্রান্ত হন। রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। মঙ্গলবার (৩ জুন) পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ ব্যাপারে নিহতের ভাই সোহেল বগুড়া সদর থানায় হত্যা মামলা করেছেন।

এএইচ খান অ্যান্ড কোম্পানি লিমিটেড ঢাকা অফিসের ম্যানেজার (অপারেশন) ও নিহতের মামা মো. ওয়াসিম জানান, ভাগনে সাইফুল ইসলাম তাদের বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকার অফিসে ট্রান্সপোর্ট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিকটেই গন্ডগ্রামে ভাড়া বাসায় থাকতেন। সাইফুল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাঘকাইন গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। তিনি রবিবার রাত ১১টার দিকে পেপসি কোলা কোম্পানির মালামাল ট্রান্সপোর্টের গাড়ির চালান হেড অফিসে পাঠিয়ে ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পেপসি কোম্পানি ও গন্ডগ্রাম এলাকার মধ্যে কোনও স্থানে তিনি ছিনতাইয়ের শিকার হন।

দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে কাছে থাকা ৪০ থেকে ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে আর্তনাদ করছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় এক রিকশাচালক তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সাইফুল ইসলাম মারা যান।

পুলিশ সোমবার দিনভর তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে মঙ্গলবার ভাই সোহেল ও স্বজনরা আসেন।

বগুড়া সদর থানা পুলিশ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে নিহতের ভাই সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এএইচ খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল ইসলাম দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এর বেশি কোনও তথ্য দিতে পারেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী