যমুনায় বাড়ছে পানি, চরাঞ্চলে বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১২:০৮আপডেট : ০৪ জুন ২০২৫, ১২:০৮

ঘূর্ণিঝড় শক্তির প্রভাব ও উজানের ঢলে সিরাজগঞ্জে টানা বৃষ্টির কারণে যমুনা নদীতে দ্রুতগতিতে পানি বাড়ছে। এতে ফুলজোড়, করতোয়া, হুরাসাগরসহ চরের নিম্নভূমিতে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে স্থানীয়দের মাঝে হঠাৎ বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (৪ জুন) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২২ মিটার। গত ২৪ ঘণ্টায় ৭৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৬৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১২.৯০ মিটার)। অপরদিকে জেলার কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৯ মিটার। ২৪ ঘণ্টায় ৮৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ১ দশমিক ১১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১৪.০০ মিটার)।

প্রতিদিন দ্রুতগতিতে পানি বৃদ্ধিতে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৩৫টি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে আগাম বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে নিম্নাঞ্চলের ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কায় আছে চরাঞ্চলের মানুষেরা।

সদর উপজেলা কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি গ্রামের কৃষক মজিদ আলী বলেন, ‘দুই দিন ধরে যমুনা নদীতে যে পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চরাঞ্চলের নিচু এলাকার জমিতে পানি উঠতে শুরু করেছে। এভাবে পানি বৃদ্ধি পেলে ফসলি জমিতে পানি উঠে ফসলের ক্ষতি হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, ঘূর্ণিঝড় শক্তির প্রভাব, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে পানি বাড়ছে। পানি বাড়ার হার অনেক বেশি। আরও দু-দিন পানি বাড়বে। তবে এ দফায় বন্যা হওয়ার কোনও আশঙ্কা নেই।

/কেএইচটি/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যান চলাচল
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের