সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছেন মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ১৩:৫৩আপডেট : ০৫ জুন ২০২৫, ১৩:৫৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সময়ের সঙ্গে সঙ্গে কয়েক গুণ বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে বেড়েছে খোলা ট্রাক-পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা মানুষের সংখ্যা। তবে যানবাহনের প্রচুর চাপ থাকায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে কড্ডা মোড়, মুলিবাড়ি চেকপোস্ট, নলকা, হাটিকুমরুল গোলচত্বরসহ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ঘুরে যানজটের দেখা মেলেনি। অনেকে যাত্রীবাহী যানের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও যাত্রা করেছেন। সিরাজগঞ্জ মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন উত্তরের ও দক্ষিণের যাত্রীরা মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির প্রচুর চাপ বেড়েছে। তবে কোথাও কোনও যানজট নেই।

হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে এমন প্রশ্নে তিনি বলেন, হাটিকুমরুল এলাকায় স্বাভাবিকভাবেই যানবাহনগুলো চলাচল করছে কোনও ধীরগতি বা যানজট নেই।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি