প্রিয়জনদের সঙ্গে ঈদ করা হলো না পোশাকশ্রমিক রানার

পাবনা প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১৬:৪১ আপডেট : ০৬ জুন ২০২৫, ১৬:৪১

পরিবারের সঙ্গে কোরবানির ঈদ উদযাপনের স্বপ্ন ছিল পোশাকশ্রমিক রানার (২৩)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ঈদের খুশির আগেই জীবনের পথ থেমে গেলো তার।

রানা পাবনার চাটমোহর উপজেলার ডিবি ইউনিয়নের দাথিয়া কয়রাপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার (৫ জুন) ঈদের ছুটিতে তিনি একটি বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু আর ফেরা হলো না প্রিয়জনদের কাছে।

শুক্রবার (৬ জুন) সকালে তার নিথর দেহ উদ্ধার করা হয় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা সড়কের পাশে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তার কাছে থাকা পরিচয়পত্র দেখে রানার পরিচয় নিশ্চিত করেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

দাথিয়া কয়রাপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানান, ধারণা করা হচ্ছে, রানা বাসের ছাদে ভ্রমণ করছিলেন। রাতের কোনও এক সময় অসাবধানতাবশত বাস থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পাওয়ার পর রানার পরিবার কালিহাতীর উদ্দেশে রওনা দেয় তার মরদেহ বাড়িতে নিয়ে আসার জন্য।

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি