দাদাবাড়িতে ঈদ করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৭ জুন ২০২৫, ১৬:৫২ আপডেট : ০৭ জুন ২০২৫, ১৬:৫২

বগুড়ার সারিয়াকান্দিতে দাদার বাড়িতে ঈদ করতে গিয়ে পুকুরে ডুবে আদুরি আকতার (৯) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। শনিবার (৭ জুন) সকালে উপজেলার ছাগলধরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিকালে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, শিশু আদুরি আকতার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। সে স্থানীয় অনুশীলন প্রি-ক্যাডেট নার্সারি স্কুলের বেবি শ্রেণির ছাত্রী। বর্তমানে তারা উপজেলা সদরের হিন্দুকান্দি এলাকায় বসবাস করে। আদুরি পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য শুক্রবার মায়ের সঙ্গে দাদা আবদুর রহমানের বাড়ি ছাগলধরা গ্রামে যায়। ঈদের দিন শনিবার বেলা ১১টার দিকে আদুরি কয়েকজন সঙ্গীর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সকলের সামনে আদুরি ডুবে যায়। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়। শিশু আদুরির মৃত্যুতে তার পরিবারে ঈদের আনন্দ শোকে পরিণত হয়। স্বজনরা আহাজারি করেন।

শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়, পুরো গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।

ওসি জামিরুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
একসঙ্গে খেলছিল ভাই-বোন, পানিতে ডুবে প্রাণ গেলো দুজনেরই
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি