বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত ইউপি সদস্যের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১২ জুন ২০২৫, ১৭:৩৭আপডেট : ১২ জুন ২০২৫, ১৭:৩৭

বগুড়ায় এশার নামাজের পর মহাসড়ক পেরিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টাকালে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শহিদুল ইসলাম নান্টু মেম্বার (৫৫) মারা গেছেন। বুধবার (১১ জুন) রাতে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।

নিশিন্দারা ইউনিয়ন পরিষদের প্রশাসক সদর উপজেলার আইসিটি অফিসার আল মাহমুদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম নান্টু নওদাপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকায় ব্যবসা করতেন। নান্টু বুধবার রাত ৯টার দিকে নওদাপাড়া এলাকায় মসজিদে এশার নামাজ আদায় করেন। এরপর ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

বৃহস্পতিবার বিকালে নিশিন্দারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম জানান, ৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সদস্য শহিদুল ইসলাম নান্টু দুপুরে ঢাকায় মারা গেছেন। স্বজনরা তার মরদেহ নিয়ে বগুড়ার দিকে রওনা দিয়েছেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

/কেএইচটি/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী