কিশোরী মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ২৩:৪৫আপডেট : ১৪ জুন ২০২৫, ২৩:৪৫

বগুড়ায় ১৪ বছরের কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় শাকিল আহম্মেদ নামে এক অটোভ্যান চালককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকালে শহরের ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর নয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় শহরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত শাকিল আহম্মেদ (৪০) বগুড়া শহরের শিববাড়ি শাহী মসজিদ লেনের মৃত হানিফের ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের এক ভাড়া বাসায় থাকেন।

স্বজনদের অভিযোগ, শহর স্বেচ্ছাসেবক দলের কর্মী জিতু ইসলাম ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরই মধ্যে পুলিশ জিতু ও তার সহযোগী মতিকে আটক করেছে। 

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শহরের শিববাড়ি শাহী মসজিদ লেনে পরিবার নিয়ে রানা নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন শাকিল। সম্প্রতি তার কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাব দেন একই এলাকার স্বেচ্ছাসেবক দল কর্মী জিতু। এতে রাজি না হওয়ায় তার সঙ্গে জিতুর বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে
শনিবার দুপুরে জিতুর সঙ্গে শাকিলের হাতাহাতি হয়। একপর্যায়ে শাকিল ছুরিকাঘাত করলে জিতুর হাত কেটে যায়। এরপর বাড়িতে এসে শাকিল লুকিয়ে ছিলেন। বিকাল ৩টার দিকে জিতুর নেতৃত্বে তার সহযোগী মতি, মোমিদুল, বিপ্লব, সুমনসহ একদল যুবক মোটরসাইকেলের বহর নিয়ে শালিকের বাসায় আসেন। তারা মারধর না করার আশ্বাস দিয়ে শাকিলকে ধরে ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর নয়াঘাট এলাকায় নিয়ে যান। সেখানে পিটিয়ে আহত করে ফেলে রেখে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই জোবায়ের বলেন, ‘শাকিলের ১৪ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন একই এলাকার স্বেচ্ছাসেবক দল কর্মী জিতু। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় শাকিল বিয়ে দিতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে দুপুরে বাগবিতণ্ডা হলে জিতুকে মারধর করেন শাকিল। প্রতিশোধ নিতে জিতু ও তার সহযোগীরা শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করলে মারা যান।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির বলেন, ‌‘হত্যায় জড়িত থাকায় জিতু ও তার সহযোগী মতিকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

নিহত শাকিলের বোন জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই নেতাকর্মীরা বাড়াবাড়ি শুরু করেছেন। জিতু বাড়ি থেকে আমার ভাইকে তুলে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। আমরা সরকারের কাছে এ হত্যাকাণ্ডের বিচার চাই।

অপরদিকে, গতকাল শুক্রবার বিকালে ব্যবসা নিয়ে বিরোধের জেরে শহরের কাটনারপাড়ায় বিদ্যুৎ শেখ (৩৫) নামের এক অটো গ্যারেজের মালিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শনিবার নিহতের বাবা শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দুলাল শেখ সদর থানায় প্রতিবেশী রনি, তার ছেলে রুকু ও সহযোগী শাওনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শনিবার দুপুরে বিদ্যুৎ শেখের লাশ নিয়ে এলাকাবাসী শহরের শিববাটি এলাকায় বিক্ষোভ করেছেন।

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি