বগুড়ায় বিদেশি পিস্তলসহ হাফ ডজন মামলার আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ২০:৪৭আপডেট : ১৬ জুন ২০২৫, ২০:৪৭

বগুড়ায় গুলিভর্তি বিদেশি পিস্তল উদ্ধার ও হত্যাসহ হাফ ডজন মামলার আসামি সন্ত্রাসী আবদুর রহিমকে (৩২) গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল রবিবার (১৫ জুন) গভীর রাতে শহরের নিশিন্দারা চকরপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

সোমবার (১৬ জুন) দুপুরে আসামিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এসব তথ্য দিয়েছেন ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার।

পুলিশ ও মামলা সূত্র জানায়, সন্ত্রাসী আবদুর রহিম বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা, আলোচিত মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী আবদুল মতিন সরকারের ছত্রছায়ায় থাকতেন। মতিন ও তার ভাই তুফান সরকারদের সহযোগিতায় নানা অপরাধ করতেন।

গত ২০১৮ সালে শহরের কলোনি এলাকায় শাকিল হত্যাকাণ্ডসহ তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মতিনদের মতো আবদুর রহিমও আত্মগোপন করেন। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিলেন। ডিবি পুলিশের একটি চৌকস দল রবিবার রাত ২টার দিকে গোপনে খবর পেয়ে শহরের নিশিন্দারা চকরপাড়ার বাড়িতে অভিযান চালায়। প্রথমে ঘর থেকে আবদুর রহিমকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে খাটের তোশকের নিচ থেকে দুই রাউন্ড গুলিভর্তি আমেরিকায় তৈরি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের একটি পিস্তল পাওয়া যায়।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান সদর থানায় আবদুর রহিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, মতিনের সহযোগী রহিমকে সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আশা করেন, জিজ্ঞাসাবাদে অবৈধ এ অস্ত্রের উৎস ও আরও অস্ত্রের সন্ধান মিলবে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি