নাশকতার মামলায় জাসদ নেতা ববি কারাগারে

বগুড়া প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৭:২৫আপডেট : ১৮ জুন ২০২৫, ১৭:২৫

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে তিনি বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীর তা নামঞ্জুর করে এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া দায়রা জজ আদালতের পিপি আবদুল বাছেদ।

আদালত ও মামলা সূত্র জানায়, বগুড়া জেলা জাসদের (ইনু) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববি বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সিনিয়র আইনজীবী। গত বছরের ৪ আগস্ট শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়। এ মামলায় অ্যাডভোকেট ববি এজাহারনামীয় আসামি।

পিপি আবদুল বাছেদ জানান, অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববি হাইকোর্টে আবেদন করলে তার আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বুধবার দুপুরে বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীর তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত