পদ্মা নদীর তলদেশ থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২০ জুন ২০২৫, ২৩:৫৭আপডেট : ২০ জুন ২০২৫, ২৩:৫৮

রাজশাহী নগরীর পদ্মা নদীর তলদেশ থেকে একদিন আগে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় ডিঙি নৌকা নিয়ে ডুবে যান তিনি। 

শুক্রবার (২০ জুন) বিকালে সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেলের নাম সাঈদ হোসেন (৪৫)। তিনি দামকুড়া থানার বেড়পাড়া এলাকার সামিউল ইসলামের ছেলে। ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।  

পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৃহস্পতিবার হাইটেক পার্কের দক্ষিণ পাশে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরার সময় দুপুর ৩টার দিকে নৌকাসহ ডুবে যান সাঈদ। স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে রাতে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার ভোর থেকে খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুজির পর বিকালের দিকে পদ্মার তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের লিডার আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার ভোর থেকে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ডুবে যাওয়ার স্থান সঠিক না হওয়ায় ও পানির নিচে জলজ গাছ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। 

তিনি বলেন, খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে নদীর তলদেশ থেকে স্থানীয়দের সহযোগিতায় সাঈদকে উদ্ধার করা হয়। পরে সাঈদের মরদেহ নৌপুলিশের উপস্থিতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী