ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, দেড়শ ভরি স্বর্ণ লুটের দাবি

জয়পুরহাট প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৭:৫১ আপডেট : ২১ জুন ২০২৫, ১৭:৫১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের পোল্ট্রি খামারি ও হ্যাচারি ব্যবসায়ী ইসমাইল হোসেন টুকুর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা ইসমাইল হোসেন টুকু ও তার স্ত্রী বিলকিস আরাকে মারধর করে বেঁধে একটি কক্ষে আটকে রেখে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে। 

শুক্রবার (২০ জুন) দিবাগত গভীর রাতে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের পাহাড়পুর বৌদ্ধবিহার সড়কের পাশে অবস্থিত ইসমাইল হোসেনের ‘মিশু নীড়’ নামক বাসায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।

বিলকিস আরার দাবি, ডাকাতেরা নগদ প্রায় পাঁচ/ছয় লাখ টাকা ও দেড়শ ভরি স্বর্ণালঙ্কার, তিন লক্ষাধিক টাকার ছয়টি ঘড়ি লুট করেছে।

শনিবার সকাল সার্কেল এসপি আরিফ হোসেন, আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার সকাল ১০টায় ইসমাইল হোসেন টুকুর বাসায় গিয়ে দেখা গেছে, বাসার রান্না ঘরের একটি জানালার গ্রিল খোলা রয়েছে। ইসমাইলের স্বজন ও প্রতিবেশীরা বাসায় ভিড় করছিলেন। বিলকিস আরা স্বজন ও প্রতিবেশীদের ডাকাতির ভয়ানক ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। 

ইসমাইল হোসেন, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী। জামালগঞ্জ বাজারের মধ্যে তার বাসাটি অত্যন্ত সুরম্য। ইসমাইল হোসেন, তার স্ত্রী ও গৃহপরিচারিকা বাসায় থাকেন। শুক্রবার রাতে তারা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে যান। রাত ২টার পর ছয় জন মুখোশধারী ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢুকে তাদের ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তাদের সবাইকে মারধরের পর একটি ঘরে বেঁধে রেখে বাসার নিচতলা ও দ্বিতীয়তলায় গিয়ে আসবাবপত্র ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও তিন লাখ টাকা দামের ছয়টি ঘড়ি লুট করে পালিয়ে যায়। বাসার সিসিটিভি ক্যামেরায় ডাকাতির ঘটনার ফুটেজ রয়েছে।

বিলকিস আরা বলেন, মুখোশধারী পাঁচ ডাকাত ঘরে ঢুকেছিল। একজন বাইরে পাহারায় ছিল। ডাকাতরা আমাকে ও আমার স্বামীকে চাপাতি দিয়ে আঘাত করে। এরপর তারা আমাদের মারধর করে একটি ঘরে আটকে রাখে। প্রথম তলায় আমরা স্বামী-স্ত্রী থাকি। দ্বিতীয় তলায় ছেলের পরিবার থাকে। আমার ঘরের আলমারিতে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও একশ ভরি স্বর্ণ ও আমার ছেলের ঘরে আরও ৫০ ভরি স্বর্ণ ছিল। ডাকাতরা সবগুলো স্বর্ণালঙ্কার, দামি ঘড়ি নিয়ে গেছে।

ইসমাইল হোসেনের ছেলে রাসেল বলেন, আমি বগুড়া ছিলাম। বাসায় ডাকাতির কথা জেনে ছুটে এসেছি। ডাকাতেরা আমার মা-বাবাকে মারধর করেছে। বাসার সিসিটিভির ফুটেজে ডাকাতদের দেখা গেছে। তাদের সবার মুখ বাধা ছিল, হাতে চাপাতি ছিল। সবার বয়স ৩০ মধ্যে হবে বলে মনে হচ্ছে।

আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় ছেলেকে সঙ্গে নিয়ে  ইসমাইল হোসেন থানায় এসেছিলেন। একটি মামলা করেছেন। মামলায় নগদ টাকা তিন লাখ, ছয়টি ঘড়ি ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার কথা উল্লেখ করেছেন।

বিলকিস আরা দাবি করেছেন ডাকাতরা তাদের দেড়শ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে- এমন প্রশ্নে ওসি মাসুদ রানা বলেন, প্রথমে এরকম কথা আমাদেরও বলেছিল। তবে গৃহকর্তা ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। তিনি মামলার এজাহারেও ৩০ ভরি স্বর্ণের কথা বলেছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

/এফআর/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি