স্ত্রীর লাথিতে স্বামী নিহত, শিশুসন্তানসহ কারাগারে নারী

পাবনা প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১২:৪৮ আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:৪৮

পাবনার সুজানগর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর লাথিতে সবুজ হোসেন (২৬) নামের এক যুবকের নিহতের অভিযোগ উঠেছে। রবিবার (২২ জুন) দুপুরে নিহতের স্ত্রী আমেনা খাতুন আন্নাকে (২০) গ্রেফতার করে তার ১৫ মাসের কন্যা শিশুসহ আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত সবুজ হোসেন উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত আমেনা খাতুন আন্না দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আমিন সরদারের মেয়ে। এ ঘটনায় নিহত সবুজের চাচাতো ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় তিন বছর আগে সবুজ ও আমেনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ১৫ দিন আগে আমেনা কন্যাকে নিয়ে বাবার বাড়ি যান। পরে সবুজ বুধবার (১৮ জুন) রাতে স্ত্রী ও সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যান। সেখানেই গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে আমেনা খাতুন ক্ষিপ্ত হয়ে স্বামী সবুজের অণ্ডকোষে লাথি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ মারা যান। ঘটনার পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, আমেনা খাতুন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর অণ্ডকোষে লাথি মেরে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, সবুজ নিয়মিত মাদক সেবন করতেন এবং মাদকের নেশায় স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। ঘটনার দিনও সবুজ নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি করেন আমেনা। আত্মরক্ষার জন্যই তিনি এমন কাজ করেছেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, মাতৃদুগ্ধ শিশু হওয়ায় গ্রেফতার আমেনার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ মাসের কন্যা সন্তানকেও মায়ের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
এক মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকরের জামিন বহাল
ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি