ফুল বিক্রেতা বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে

রাজশাহী প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ১৭:৪১ আপডেট : ২৪ জুন ২০২৫, ১৭:৪১

রাজশাহীর বাগমারার তাহেরপুরে ৯ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) গভীর রাতে শিশুটিকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

স্বজনরা বলছেন, শিশুটিকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি এখন মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘শিশুটিকে ওসিসিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা খুবই নাজুক। আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ওসিসির সামনে শিশুটির চাচা জানান, শিশুটির বাবা তার বড় ভাই। পাঁচ বছর আগে দাম্পত্য কলহের জেরে তার ভাইয়ের সংসার ভেঙে যায়। এরপর ভাই আরেকটি বিয়ে করেন। বিয়ের পর ভাই তাহেরপুর ছেড়ে পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলায় বসবাস শুরু করেন। ফলে শিশুটি একা হয়ে পড়ে। চার বছর বয়স থেকে ভাতিজি তাহেরপুরে থেকে যায়। এরপর থেকে শিশুটিকে তারা বাড়িতে রাখার চেষ্টা করতেন। কিন্তু সে কোনোভাবেই বাড়িতে থাকতো না। তাহেরপুর বাজারে ঘুরে বেড়াতো। শিশুটি প্রতিদিন বিকালে ফুল সংগ্রহ করে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করতো। কোনও কোনও সময় মানুষের বারান্দায় বা সিএনজি স্ট্যান্ডে ঘুমিয়ে পড়তো।

তিনি আরও জানান, সোমবার দুপুরে শিশুটি বাড়ি থেকে বের হয়। এরপর রাত ১০টা হয়ে গেলেও ফেরেনি। ফিরে না আসায় তিনি খোঁজ শুরু করেন। একপর্যায়ে তাহেরপুর বাজারের স্থানীয়রা শিশুটিকে কলেজ গেটের পাশে বাগানের মধ্যে বিবস্ত্র অবস্থায় দেখেন। এ সময় তার রক্তক্ষরণ হচ্ছিল। অচেতন অবস্থায় ছিল। তার মুখ দিয়ে মদজাতীয় নেশাদ্রব্যের দুর্গন্ধ বের হচ্ছিল। এরপর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘শিশুটিকে বাগমারা স্বাস্থ্যকেন্দ্র থেকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে ভালো আছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। রক্তমাখা পোশাকসহ আলামত সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘শিশুটি তাহেরপুর বাজারে ঘুরে বেড়াতো। এ সুযোগে বখাটে কোনও যুবক ধর্ষণ করেছে। ধর্ষণের আগে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়। শিশুটির পরিবার এখনও থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
ধানম‌ন্ডি‌তে গৃহকর্মী‌কে নির্যাতন-ধর্ষণের অ‌ভি‌যোগে ২ জন গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি