উচ্চশিক্ষা নিতে আমেরিকা যাওয়া হলো না সৌমিকের, নিখোঁজের পর মিললো মরদেহ

বগুড়া প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ১৫:০৯ আপডেট : ২৯ জুন ২০২৫, ১৫:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) উচ্চশিক্ষা নিতে আর আমেরিকা যাওয়া হলো না। হাঁটতে গিয়ে নিখোঁজের তিন দিনের মাথায় তার মরদেহ পাওয়া গেছে। রবিবার (২৯ জুন) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়ার বি-ব্লক বোট ক্লাবের লেক থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, তার (সৌমিক) শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্বজনরা জানান, হাসিন রাইহান সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তারা দীর্ঘদিন ধরে বগুড়া শহরের জলেশ্বরীতলার নুর মসজিদ এলাকায় বসবাস করেন। সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন শেষ করেন। বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকার ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি গত ২৬ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে হাঁটার জন্য বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ও তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরদিন তার বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় ছেলে নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারপর থেকে পরিবার, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা দিনরাত তাকে খোঁজাখুঁজি করেন।

এদিকে, রবিবার সকাল ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক বোট ক্লাবের লেকে একটি মরদেহ ভাসতে দেখা যায়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে সৌমিকের মরদেহ শনাক্ত করেন। সুরতহালে তার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। 

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা মনে হচ্ছে। এরপর ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি