বগুড়ায় মসজিদের ইমামকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১৮:১০আপডেট : ৩০ জুন ২০২৫, ১৮:১০

বগুড়া শহরের মালতিনগর এলাকায় মাটির মসজিদের ইমাম হাফেজ আবদুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে জোহরের নামাজের আগে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা হামলায় জড়িত দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছেন। আহত দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানা সম্ভব হয়নি।

বনানী পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফেজ আবদুল মান্নান দীর্ঘদিন ধরে মালতিনগর মাটির মসজিদে ইমামতি করছেন। তার বাড়ি শাজাহানপুরের বেজোড়ায় হলেও তিনি পরিবার নিয়ে মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকেন। হামলাকারী দেলোয়ার হোসেন পাশের ভাটকান্দি মধ্যপাড়ার ইউসুফ আলীর ছেলে। তিনি সোমবার বেলা ১২টার পর থেকে ব্যাগ হাতে মসজিদ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন।

জোহরের আজানের পরপরই ইমাম মসজিদের দিকে আসছিলেন। কাছে পৌঁছার পরপরই দেলোয়ার হোসেন অজ্ঞাত কারণে তার ওপর হামলা চালান। সুচালু রড ও চাকু দিয়ে ইমাম আবদুল মান্নানের শরীরে বেশ কয়েকটি আঘাত করেন। ইমাম মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে যান।

এ সময় সেখানে থাকা স্থানীয়রা ইমাম আবদুল মান্নানকে উদ্ধার ও দেলোয়ার হোসেনকে আটক করেন। বিক্ষুব্ধ জনতা হামলাকারী দেলোয়ারকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে বনানী ফাঁড়ির পুলিশ এসে তাকে উদ্ধার করে। এরপর আহত দুই জনকে বগুড়া
শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দেলোয়ার হোসেন ভবঘুরে ও তার মাথায় সমস্যা রয়েছে। তাৎক্ষণিকভাবে ইমামের ওপর হামলার কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ মামলাও করেননি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী