পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ

পাবনা প্রতিনিধি
০৫ জুলাই ২০২৫, ০৯:০৩ আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:০৩

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় পুলিশের একটি গাড়ি থেকে সরাসরি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ করার ঘটনা ঘটেছে। এটি ঘিরে জনমনে প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের মতবিনিময় সভা। শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ভাঙ্গুড়া উপজেলার হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সভায় অংশ নিতে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা ও তুহিনের নিজ এলাকা সুজানগর থেকে বাস ও মাইক্রোবাস যোগে আগত নেতাকর্মীদের মাঝে একপর্যায়ে পুলিশের একটি গাড়ি থেকে প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত লোকজনের অনেকেই ঘটনাটি ছবি এবং ভিডিওর মাধ্যমে ধারণ করেন। এই চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে প্রশ্ন দেখা দেয়। সরকারি সম্পদ কীভাবে একটি রাজনৈতিক দলের প্রচারণায় ব্যবহৃত হলো?

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ সদস্যরা সেখানে গাড়িটি পার্ক করে দায়িত্ব পালন করছিলেন। হয়তো তখনই এই ঘটনা ঘটেছে। আমাদের সদস্যরা ইচ্ছা করে এমন কিছু করেননি।’

স্থানীয়রা বলছেন, নির্বাচনপূর্ব পরিস্থিতিতে এমন ঘটনা প্রমাণ করে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তারা এই বিষয়ে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি