আদালতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার ৩ জনকে উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ১০:৩০আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১০:৩০

রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে নগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিন জনকে উদ্ধার করে। তবে অভিযুক্তরা পালিয়ে গেছেন।

এ ঘটনায় মঙ্গলবার (৮ জুলাই) বিকালে বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের মালিকানাধীন ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান। এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ রাজশাহীর আদালতে মামলা করতে যান।

তার সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুব ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাদের পথরোধ করেন। এ সময় সাক্ষী সোহাগ পালিয়ে গেলেও অন্য তিন জনকে মারধর করে তারা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, ঘটনাস্থল থেকে সোহাগ কৌশলে পালিয়ে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করে। উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী