সিরাজগঞ্জে দুই যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ১৬:১৯ আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৬:১৯

সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে সদর উপজেলার সায়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ ও তাড়াশের ইশ্বরপুর গ্রাম থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাড়াশের ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. শান্ত (২০)। তিনি স্থানীয় বাজারে নরসুন্দরের কাজ করতেন। অপরজনের বয়স আনুমানিক ৩২ বছর। তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বলেন, ‘বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত সায়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে মহাসড়কসংলগ্ন খোলা ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে কেউ হত্যা করে মরদেহ ফেলে রেখেছে, নাকি মহাসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘ঈশ্বরপুর গ্রামে সকালে নিজ ঘর থেকে শান্তর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম