নন্দীগ্রামে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

বগুড়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ২০:১৩ আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:১৩

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) বিকালে উপজেলার শহরকুড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শহরকুড়ি (টিটিগাড়ি) এলাকার মৃত আবদুল জলিলের ছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল ও ইদ্রিস সোমবার কোনও কাজে মোটরসাইকেলে নন্দীগ্রাম সদরে যান। কাজ শেষে বিকালে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিকাল সোয়া ৪টার দিকে বাড়ির কাছে শহরকুড়ি এলাকায় মহাসড়কে পৌঁছেন। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত কোনও বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি নির্মল চন্দ্র সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই ভাইয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চাপা দেওয়া বাস শনাক্ত ও এর চালককে গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম