জুলাইশহীদদের স্মরণে

নওগাঁয় ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি

নওগাঁ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১৫:৫৯আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৫:৫৯

‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁয় ৯ জন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জুলাই অভ্যুত্থানে শহীদ বিপ্লব মণ্ডলের বাবা লুৎফর মণ্ডল, শহীদ মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, তানজিম বিন বারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নওগাঁর ৯ জন শহীদ হয়েছেন। জেলা ও উপজেলা পর্যায়ে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাইশহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।’

তিনি আরও বলেন, ‘এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানে কী হয়েছিল, সেই বার্তা পৌঁছে দেবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনা সিটির দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
‘জুলাইবিরোধী’ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
মালদ্বীপে গাছ লাগালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী
মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য 
মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য 
দক্ষিণ এশিয়াকে অশান্ত করছে কারা?
দক্ষিণ এশিয়াকে অশান্ত করছে কারা?
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ