বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী ‘ককটেল মুরাদ’ গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ১৬:৪২আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৬:৪২

বিদেশি পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে নগরীর সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মৃত নবাবজান শেখের ছেলে মুরাদ ওই এলাকারই বাসিন্দা।

র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। পরে সোমবার (২১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, সন্ত্রাসী ককটেল মুরাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরেই ককটেল মুরাদকে নজরদারিতে রাখা হয়েছিল। মুরাদ শেখ একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে- এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। এ সময় মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ককটেল মুরাদ এর আগেও বিপুল পরিমাণ ককটেলসহ ধরা পড়েছিল। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি