মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু, ২০ বাড়িতে অগ্নিসংযোগ

পাবনা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ১৯:৫৫ আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৯:৫৫

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পরদিন প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পুরো গ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেন প্রায় ২০০ থেকে ২৫০ জন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাফিজুর রহমান হাফিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি মারা যান।

হাফিজের মৃত্যুর পর শনিবার বিকালে উত্তেজিত গ্রামবাসীরা প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। কয়েকটি বাড়িতে লুটপাটের অভিযোগও রয়েছে।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল (শুক্রবার) মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। অনেকেই আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন আজ (শনিবার) মারা গেলে উত্তেজনা আবারও বাড়ে এবং কিছু বিক্ষুব্ধ ব্যক্তি প্রতিপক্ষের ঘরে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি