সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ১২:৩২আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:৩২

সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদী পাড়ি দেওয়ার সময় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৩ আগস্ট) রাতে উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দুই জনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে নিয়ে যাচ্ছে এমন সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হয়। এরপর নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিল। এ সময় চোর সন্দেহে মারধর করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী