বগুড়ায় ‘ভয়েস অব জুলাই’ নামে অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ

বগুড়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ২৩:৩৬আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২৩:৩৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবী ছাত্র-জনতার সমন্বয়ে ‘ভয়েস অব জুলাই’ নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

সোমবার (০৪ আগস্ট) বিকালে বগুড়ার শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আজিম উদ্দিনকে আহ্বায়ক, ছাব্বির আহমেদ রাজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল হাসান নেহালকে সদস্যসচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির ২১ জন যুগ্ম আহ্বায়ক হলেন- আব্দুল্লাহ আল নোমান সাব্বির, মাহমুদুল হাসান, এমকে এ বিলাস, আব্দুল্লাহ আল আরাফাত, নিয়ামুল হাসান বাঁধন, ওহাব রিয়াজ, আব্দুল মোমিন, ইব্রাহীম হোসাইন, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম বুলবুল, আফসানা মিমি, নুর আফরিন নিহান, আনান রহমান, রায়হান হোসেন, রেজাউল সরকার রেজা, সানজিদা আনজুম এশা, তাজনুর ইসলাম, আফরিন সুলতানা, মিজানুর রহমান, মাহবুবুর রহমান ও মিজান রহমান। এ ছাড়া নোমান বিন রশিদ, নজরুল ইসলাম, বৃষ্টি পারভীন, আইয়ুব আলী, রবিন খন্দকার, ফাহিমা আক্তার মুক্তা, রাসেল মাহমুদ, আল আমিনসহ ২৭ জনকে সদস্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, ছাত্র-ছাত্রীদের জন্য সহায়তা, সাহিত্য-সংস্কৃতি চর্চা, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সামাজিক সমস্যা নির্মূলের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি করতে সংগঠনটি কাজ করবে। ‘ভয়েস অব জুলাই’ কমিটিতে সবাই জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা। অনেকে আহত এবং মিথ্যা মামলায় নির্যাতিত। জুলাইকেন্দ্রিক অনেক সংগঠন হয়েছে। তাদের অনেকে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে দেশের কল্যাণে কাজ করার চাইতে নিজেদের আখের গোছানো নিয়ে ব্যস্ত। সবাই ক্রেডিটবাজিতে নেমে পড়েছে। ব্যস্ততার মাঝে হারিয়ে গেছে জুলাইয়ের সেই ঐক্য। সাধারণ ছাত্র-জনতার অবদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এজন্য ভয়েস অব জুলাইয়ের আত্মপ্রকাশ ঘটেছে।

/এএম/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের