ভোলাহাট সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

রাজশাহী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৮:০১ আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৮:০১

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার দিকে ভোলাহাট থানাধীন সদর ইউনিয়নের চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

পুশইনকৃত ব্যক্তিরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার আরশাদ আলী সরদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩২), টাঙ্গাইল জেলার মৃত কাষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লা জেলার লাকসাম থানার হায়াতউব নবীর ছেলে রবিউল ইসলাম (৩০), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার ইদ্রিস শেখের ছেলে পিন্টু শেখ (৩০), রংপুর জেলার কাউনিয়া থানার মৃত আলহাজ নুরুজ্জামানের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাট জেলার আদতমারি থানার ইসলা হকের ছেলে টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়া জেলার ভেমরা থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মেহেদী হাসান মুন্না (২৯) ও কামাল হোসেনের ছেলে মো. সেলিম (২৯), একই জেলার দৌলতপুর থানার মৃত সারোয়ার হোসেনের ছেলে মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘা থানার জাকির শেখের ছেলে মেহের আলী (৩২), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মৃত খলিলের ছেলে রহমত (৪০), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মৃত ইশালি শিকদারের ছেলে তোহির উদ্দিন শিকদার (৪০) এবং ঠাঁকুরগাঁও জেলার হরিপুর থানার আব্দুল মতিনের ছেলে মো. মোশারফ আলী (২১)।

বিজিবি থেকে জানানো হয়, বৃহস্পতিবার মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে ১৩ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১১৯ ব্যাটালিয়ন কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা পুশইন করেন। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির টহল দল তাদের আন্তর্জাতিক সীমারেখা হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০২৩-২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশইন করে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবির) অধীনস্থ চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ১৩ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটকদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি